২ থেকে ৯ বছরের বাচ্চাদের জন্য একটি নিরাপদ লার্নিং অ্যাপ। কুরআন, দোয়া, ভালো অভ্যাস, লজিক, কোডিং আর "আমি হবো" ক্যারিয়ার মিশন, সব এক জায়গায়। কোনো বিজ্ঞাপন নেই, কোনো মিউজিক নেই।
অ্যাপ ডাউনলোডআরও জানুনA safe, music-free Islamic learning app for children aged 2 to 9, in Bangla and English.
বয়স অনুযায়ী তিনটি গ্রুপ: ছোট্ট (২-৪), মাঝারি (৪-৬), বড় (৬-৯)
ছোট সূরা শব্দে শব্দে অর্থসহ, দৈনন্দিন দোয়া, আল্লাহর ৯৯ নাম আর বাছাই করা সহিহ হাদিস। আরবি, বাংলা ও ইংরেজিতে।
কালিমা, ইসলামের ৫ স্তম্ভ, ঈমানের ৬ রুকন, ওজু ও নামাজের ধাপ, খেলার মাধ্যমে।
মেমোরি, মনোযোগ, লজিক, প্যাটার্ন, ধাঁধা আর তাফাক্কুর: আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে শেখা।
যদি-তাহলে, ধাপ সাজানো, তীর দিয়ে রোবট চালানো, ভুল খোঁজা (ডিবাগ)। ভবিষ্যতের দক্ষতা, এখন থেকেই।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, বিজ্ঞানী, পাইলট। প্রতিটি পেশা শেষে সার্টিফিকেট।
বাংলা, ইংরেজি ও আরবি হরফ ট্রেস করে লেখা, গোনা ও অংক, প্রকৃতি ও বিজ্ঞানের মজার তথ্য।
আপনার নিয়ন্ত্রণে, আপনার সন্তানের অগ্রগতি
সেটিংস ও পেমেন্ট পিনের পেছনে। বাচ্চা শুধু শেখার অংশে থাকবে।
কোন বিষয় আর কোন ক্যারিয়ারে বাচ্চা বেশি আগ্রহী, সপ্তাহে কত সময় শিখেছে।
দৈনিক সময়সীমা ঠিক করে দিন। একাধিক বাচ্চার আলাদা প্রোফাইল।
কোনো বিজ্ঞাপন, চ্যাট বা বাইরের লিংক নেই। বাচ্চার ছবি বা লোকেশন নেওয়া হয় না।